সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, ফিরে যাওয়ার নির্দেশ রাঙামাটিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৪৭ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হস্ত ও কুঠির শিল্পের বিকাশে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ৪৮ ঘণ্টার জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ: ফিরছেন শত শত পর্যটক থানচিতে ইয়াবা সহ আটক এক বান্দরবান সেনানিবাসে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে পাহাড়ে পর্যটক বরণে প্রস্তুত প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার- ওয়াদুদ ভূইয়া এমপি রাঙামাটিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শহরের বেহাল সড়ক সংস্কারে জোর তাগিদ দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসার দ্বিবার্ষিক কমিটি গঠন পানছড়ি উপজেলায় পাহাড়ের বুক চিরে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা রাঙামাটিতে ক্যাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক হিমেল চাকমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে — ইউএনও অভি দাশ

দীঘিনালায় প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার দিল আস-সাদাকা দ্বীনি ফাউন্ডেশন

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালায় শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাফেরায় সমস্যায় থাকা শুক্কুর আলীকে হুইল চেয়ার দিয়েছে আস-সাদাকা দ্বীনি ফাউন্ডেশন। সম্প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে এ হুইল চেয়ার দেওয়া হয়।

শুক্কুর আলী দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী পশ্চিমপাড়া আশ্রম এলাকার বাসিন্দা। তাঁর বাবা আবুল হোসেন ও মা ফুলমালা। দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাফেরায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তিনি।

স্থানীয় স্বেচ্ছাসেবক মাওলানা মো. শাহজালাল বিষয়টি জানতে পেরে শুক্কুর আলীর জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করতে আস-সাদাকা দ্বীনি ফাউন্ডেশনের কাছে আবেদন করেন। পরে ফাউন্ডেশনের এক আমেরিকাপ্রবাসী সদস্যের আর্থিক সহায়তায় হুইল চেয়ারটি কেনা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রফিকুল হাসান সাদাকাহ ফান্ডের অর্থায়নে কেনা হুইল চেয়ারটি শুক্কুর আলীর হাতে তুলে দেন।

হুইল চেয়ার পেয়ে শুক্কুর আলী ও তাঁর পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের আশা, এর মাধ্যমে শুক্কুর আলীর চলাফেরা সহজ হবে এবং দৈনন্দিন কাজে অন্যের ওপর নির্ভরশীলতা কিছুটা কমবে।

মাওলানা মো. শাহজালাল বলেন, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সবার সামাজিক দায়িত্ব। প্রয়োজনের সময়ে সহযোগিতা পেলে তাঁদের দৈনন্দিন জীবনযাপন সহজ হতে পারে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রফিকুল হাসান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *