সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, ফিরে যাওয়ার নির্দেশ রাঙামাটিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৪৭ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হস্ত ও কুঠির শিল্পের বিকাশে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ৪৮ ঘণ্টার জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ: ফিরছেন শত শত পর্যটক থানচিতে ইয়াবা সহ আটক এক বান্দরবান সেনানিবাসে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে পাহাড়ে পর্যটক বরণে প্রস্তুত প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার- ওয়াদুদ ভূইয়া এমপি রাঙামাটিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শহরের বেহাল সড়ক সংস্কারে জোর তাগিদ দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসার দ্বিবার্ষিক কমিটি গঠন পানছড়ি উপজেলায় পাহাড়ের বুক চিরে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা রাঙামাটিতে ক্যাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক হিমেল চাকমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে — ইউএনও অভি দাশ

দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ হাচান আল মামুন দীঘিনালা প্রতিনিধি।।
‘শিক্ষকের কণ্ঠস্বরের মূল্যায়ন, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক যোগ সাধন চাকমা। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রাপ্রচাই মারমা, ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আসলাম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জেসমিন চাকমাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা। সভা সঞ্চালনা করেন অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আক্কাস আলী।

সভায় হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব প্রিয় বড়ুয়া বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করা জরুরি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ শিক্ষকদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

উত্তর রেংকাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উষা আলো চাকমা বলেন, শিক্ষকরাই জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু অনেক শিক্ষক বেতন-ভাতা ও অবসর-পরবর্তী সুবিধা নিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, শিক্ষকদের অধিকার আদায়ে রাজপথে নামতে হচ্ছে—এটি কাম্য নয়। শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, বেতন-ভাতা, অবসরকালীন সুবিধা এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *