শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা ৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা রাজস্থলীর ইসলামপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স চুরি, জেল থেকে বের হয়েই ফের গ্রেপ্তার দীঘিনালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বান্দরবানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি আটক, গ্রেপ্তার ১ মহালছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা দীঘিনালায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবি বাঘাইছড়িতে ২০ পিস ইয়াবাসহ একজন আটক নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪৪০১ কেজি সার জব্দ ‘তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন’: লামায় মামুনুল হক বাঘাইছড়িতে কাচালং নদীতে ডুবে শিশুর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে আসছেন রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আগামীকাল বুধবার (১ জুলাই) সফরে আসছেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। তাঁর এ সফরকে ঘিরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে সফর সফল করতে বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় নেতৃবৃন্দ।

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে গত ১৭ বছরে মামলা-হামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এ সময় তাদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। পরে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নির্বাচিত উপকারভোগীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হবে। একই অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন রাজপুত্র সাচিং প্রু জেরী।

জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, এ সফরের মাধ্যমে নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বার্তা দেওয়া হবে। তারা আশা প্রকাশ করেন, এ কর্মসূচি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে।

উপজেলা বিএনপি নেতারা দলীয় নেতাকর্মী, সমর্থক এবং আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *