শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা ৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা রাজস্থলীর ইসলামপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স চুরি, জেল থেকে বের হয়েই ফের গ্রেপ্তার দীঘিনালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বান্দরবানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি আটক, গ্রেপ্তার ১ মহালছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা দীঘিনালায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবি বাঘাইছড়িতে ২০ পিস ইয়াবাসহ একজন আটক নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪৪০১ কেজি সার জব্দ ‘তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন’: লামায় মামুনুল হক বাঘাইছড়িতে কাচালং নদীতে ডুবে শিশুর মৃত্যু

নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা সভা; মাদক-অবৈধ বালু উত্তোলন ও বাল্যবিবাহ রোধে জোরালো আলোচনা

Reporter Name

//নানিয়ারচর প্রতিনিধি //
রাঙামাটির নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, বাল্যবিবাহ, অবৈধ বালু উত্তোলন এবং পাহাড় কাটা রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সকালে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( মো. রাজীব হোসেন।

সভায় বক্তারা বলেন, নানিয়ারচরে মাদকের ভয়াবহতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ইয়াবা ও মদের বিস্তার উপজেলার যুব ও তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থা মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং পাহাড় কাটা রোধে সংশ্লিষ্টদের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় নানিয়ারচর থানার ওসি, সেনাবাহিনীর জোন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *