রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত রাঙামাটির রাজস্থলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হ্লাছাই মারমার হাতে শিক্ষা সামগ্রী ও কলেজ ড্রেস তুলে দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সহযোগিতায় এসব উপহার দেওয়া হয়।

রোববার (২ আগস্ট) দুপুরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের তাইতং পাড়ায় হ্লাছাই মারমার বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেন রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির উদ্যোগে সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিনহাজ উদ্দিন খোকন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান রুবেল ও রাজু আহমেদ, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হ্লাসিংমং মারমা মিদুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

হ্লাছাই মারমা বলেন, কয়েকদিন আগে পাহাড়ি ঢলে তাদের বাড়ি পানিতে তলিয়ে যায়। এতে তার বই-খাতা, পোশাক ও প্রয়োজনীয় আসবাবপত্র নষ্ট হয়। নতুন শিক্ষা সামগ্রী ও কলেজ ড্রেস পেয়ে তিনি সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান রুবেল বলেন, শিক্ষার্থীর ক্ষয়ক্ষতির বিষয়টি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনিকে জানানো হলে তিনি তাৎক্ষণিক সহযোগিতার উদ্যোগ নেন। পরে প্রতিমন্ত্রীর সহযোগিতায় শিক্ষা সামগ্রী ও পোশাক প্রদান করা হয়।

রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখতে তারা কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *