রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক

Reporter Name

রাজস্থলী প্রতিনিধি

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা মাসুৃম তালুকদার (৩৫) কে আটক করা হয়েছে।

রবিবার ২ (আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকা থেকে চন্দ্রঘোনা থানা পুলিশের একটি চৌকস টিম তাকে আটক করতে সক্ষম হয়। সে ইউনিয়নের শফিপুর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে।

জানা যায়, আটককৃত মাসুম তালুকদার ওরফে ছোট মাসুম বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ সাকের আহমেদ জানান, আমরা বিশেষ অভিযান চালিয়ে রাঙামাটি সদর থানার একাধিক মামলার আসামি এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুম তালুকদার ওরফে ছোট মাসুমকে গ্রেফতার করেছি। আসামিকে আগামীকাল চন্দ্রঘোনা থানার মামলা ও রাঙামাটি কোতোয়ালি থানার মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *