বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ গুইমারায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা লংগদুতে ১৫ প্রতিবন্ধী পরিবার পেল খাদ্য সহায়তা রাঙ্গুনিয়ায় ১৭ অবৈধ ইটভাটা বন্ধের নোটিশ বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরকলে জেলা পরিষদের সদস্য সুবিমল  চাকমাকে গণ সংবর্ধনা বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলা নজরদারিতে গুরুত্ব মানিকছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিলাইছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গুইমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী

বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা

Reporter Name

বশির আহমদ, বান্দরবান জেলা প্রতিনিধি 

বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩জুন) সকালে বান্দরবান সার্কিট হাউসের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও অনন্যা কল্যাণ সংগঠনের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। এসময় পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম ও অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ডনাই প্র নেলীসহ প্রবীণ ও নবীন ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্বে ও বান্দরবানের নারী ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করে জেলার সুনাম বৃদ্ধি করছে। নৌকা বাইচ, টেবিল টেনিস, কারাতে, ব্যাডমিন্টন, ফুটবল ও ভলিবলসহ বিভিন্ন খেলায় জেলার নারী খেলোয়াড়রা কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করলেও নারী ক্রীড়াবিদরা এখনো বিভিন্ন বৈষম্য ও সুযোগ-সুবিধার সংকটে রয়েছে মন্তব্য করে নারীর ক্রীড়ার উন্নয়নে নিরাপদ পরিবেশ, প্রশিক্ষণ সুবিধা, আবাসন, ক্রীড়া বীমা এবং নারী-বান্ধব স্টেডিয়াম নির্মাণের দাবি জানান। এছাড়া নারী খেলোয়াড়দের জন্য বিশেষ আর্থিক সহায়তা ও নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন এবং ক্রীড়াবিদদের নিয়মিত অনুশীলন করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরো সাফল্য বয়ে আনার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *