রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ গুইমারায় সড়ক অবরোধের আগে গাছ কেটে ব্যারিকেড, আগুন রাঙামাটিতে বৌদ্ধ বিহারে চলছে প্রবারণার প্রস্তুতি, বৌদ্ধ পল্লীতে উৎসবের আমেজ প্রবারণা পূর্ণিমায় বান্দরবানে সপ্তাহব্যাপী নানা আয়োজন উখিয়া থানা পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ বশর আটক বিষাক্ত সাপের কামড়ে রাঙ্গুনিয়ায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির পানছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১২ বছরের তানিয়ার, আহত বিজিবি সদস্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ সাজেক সড়কে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, গোলাগুলিতে আহত ৭ লামায় ৭ বৌদ্ধ বিহার সরকারি খাদ্যশস্য পায়নি, তদন্তের দাবি ঈদগাঁও আধুনিক হাসপাতালের বর্ষপূর্তিতে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৭ শতাধিক রোগী ঈদগাঁওয়ে মহাসড়কের পাশে তিন দিন পড়ে থাকার পর অজ্ঞাত ব্যক্তির মৃত্যু লামায় জমি জবরদখলের অভিযোগে স্থানীয়দের মানববন্ধন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের নেতৃত্ব ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু বাঙ্গালহালিয়ায় কুটির ও তাঁতশিল্প প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২০ জন

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাবেদ রেজা। তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগের খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহায়তার নির্দেশ দেন। এরই অংশ হিসেবে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, চনুমং মারমাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বাঘমারা বাজারের বাজার চৌধুরী অজিত দাশও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এর আগে রোববার (১৭ মে) বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং সহায়তার আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা প্রাথমিকভাবে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *