বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ গুইমারায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা লংগদুতে ১৫ প্রতিবন্ধী পরিবার পেল খাদ্য সহায়তা রাঙ্গুনিয়ায় ১৭ অবৈধ ইটভাটা বন্ধের নোটিশ বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরকলে জেলা পরিষদের সদস্য সুবিমল  চাকমাকে গণ সংবর্ধনা বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলা নজরদারিতে গুরুত্ব মানিকছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিলাইছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গুইমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী

বান্দরবানে জৈতুন পাড়ায় মাটিচাপা অবস্থায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, ১৩ জন আটক

Reporter Name

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এলাকায় মাটির নিচে পুঁতে রাখা এক অজ্ঞাতপরিচয় বাঙালি ব্যক্তির গুলিবিদ্ধ অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় এলাকার থেকে ১৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার (০৯ জুন) সকালে ৪ নম্বর গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া সংলগ্ন একটি জঙ্গল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে বলিপাড়া বিজিবি ক্যাম্প ও রুমা থানা পুলিশের যৌথ অভিযানে জঙ্গল এলাকায় মাটির নিচে পুঁতে রাখা একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহটির মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। ফলে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যার রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এলাকায় ব্যাপক তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু হয়েছে।ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে জৈতুন পাড়া এলাকার ১৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন— অনিল ত্রিপুরা (৩৮), বিবিমন ত্রিপুরা (২০), ইব্রিয়া ত্রিপুরা (২২), ছুন চন্দ্র ত্রিপুরা (৩৫), লাফিয়া ত্রিপুরা (৪৮), সতিজন ত্রিপুরা (২৮), ভাগ্যরাম ত্রিপুরা (৩৩), প্রদীপ ত্রিপুরা (৩২), অলদ্রিং ত্রিপুরা (২৯), লিও ত্রিপুরা (৩৫), সাজালং ত্রিপুরা (২০), জন ত্রিপুরা (২৭) এবং শ্রীমন ত্রিপুরা (৬৬)। তারা সবাই জৈতুন পাড়া এলাকার বাসিন্দা। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া প্রতিবেদক’কে বলেন, “গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এলাকার জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় ১৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।”এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তীতে আরও তথ্য জানানো হবে। এ ঘটনায় রুমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *