সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, ফিরে যাওয়ার নির্দেশ রাঙামাটিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৪৭ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হস্ত ও কুঠির শিল্পের বিকাশে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ৪৮ ঘণ্টার জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ: ফিরছেন শত শত পর্যটক থানচিতে ইয়াবা সহ আটক এক বান্দরবান সেনানিবাসে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে পাহাড়ে পর্যটক বরণে প্রস্তুত প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার- ওয়াদুদ ভূইয়া এমপি রাঙামাটিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শহরের বেহাল সড়ক সংস্কারে জোর তাগিদ দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসার দ্বিবার্ষিক কমিটি গঠন পানছড়ি উপজেলায় পাহাড়ের বুক চিরে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা রাঙামাটিতে ক্যাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক হিমেল চাকমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে — ইউএনও অভি দাশ

বান্দরবানে শুরু হলো সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট

Reporter Name

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি

খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট।

আজ ২১আগস্ট (শুক্রবার) বিকালে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে, সেনা জোনের সার্বিক সহযোগিতায় বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন সেনাবাহিনীর বান্দরবান সদর জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি।

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম,সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যানু মারমা, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুলসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্ধোধনী খেলায় সুয়ালক ইউনিয়ন পরিষদ একাদশের মুখোমুখি হয় বালাঘাটা ফুটবল একাদশ। খেলায় বালাঘাটা একাদশ দল ২-০গোলে পরাজিত করে সুয়ালক ইউনিয়ন পরিষদ একাদশ। অন্য খেলায় শেরন পাড়া একাদশকে ট্রাইব্রেকারে ৩-০ গোলে পরাজিত করে জামছড়ি ইউনিয়ন একাদশ ফুটবল দল।

আয়োজকের জানান, এবারের টুর্ণামেন্টে বান্দরবানের ১৬টি দল অংশগ্রহণ করছে আর ৩০আগষ্ট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *