সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে আবাসিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ লংগদুতে অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ জনবল ও চিকিৎসা সামগ্রী’র অভাব, কাপ্তাইয়ে বাড়ছে ডেঙ্গু রোগী সংখ্যা মহালছড়ির অসহায় মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নিল মহালছড়ি সেনাবাহিনী জোন স্মার্ট ও সুদৃঢ় সীমান্ত সুরক্ষায় বিজিবি: ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীর দূরদর্শী নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য বাঘাইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ২৬৪ জন লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ পরিবার পেল ২১ লাখ ৫৯ হাজার টাকা মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক পলাতক বাঘাইছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান, বিজিবির পাশে থাকার অনুরোধ রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা নারীকে উদ্ধার করে হাসপাতালে নিল যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়িতে ভদন্ত সুমনা মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে প্রস্তুতি সভা অবঃ শিক্ষক কারী সিরাজের আর্থিক সহায়তার আবেদন রাজস্থলীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ইফা’র পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে লোকালয়ে আসা মেছোবিড়াল উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত

মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক পলাতক

Reporter Name

মো. সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের হাজীপাড়ায় চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী শামছুল আলম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন বলে স্থানীয়দের দাবি।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে শিশুটি বাড়িতে একা থাকার সুযোগে শামছুল আলম ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। শিশুটির ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে তার মুখ চেপে ধরে এ ঘটনা ঘটান।

পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা ছোটবেলায় তাকে রেখে চলে যাওয়ার পর থেকে তার দাদি তাকে লালন-পালন করে আসছেন। শিশুটির বাবা জীবিকার প্রয়োজনে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করেন। ফলে বাড়িতে শিশুটি ও তার দাদি থাকতেন।

ঘটনার দিন শিশুটির দাদি মোল্লাবাজারে বিকাশের মাধ্যমে টাকা তুলতে গেলে শিশুটি বাড়িতে একা ছিল। এ সময়ই ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে অভিযুক্ত শামছুল আলমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর থেকে বাড়িটি তালাবদ্ধ রয়েছে এবং তিনি আত্মগোপনে রয়েছেন। স্থানীয়ভাবে জানা গেছে, তার তিন সন্তান রয়েছে।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যও পাওয়া যায়নি।

অভিযোগের সত্যতা ও ঘটনার আইনগত প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *