সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, ফিরে যাওয়ার নির্দেশ রাঙামাটিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৪৭ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হস্ত ও কুঠির শিল্পের বিকাশে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ৪৮ ঘণ্টার জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ: ফিরছেন শত শত পর্যটক থানচিতে ইয়াবা সহ আটক এক বান্দরবান সেনানিবাসে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে পাহাড়ে পর্যটক বরণে প্রস্তুত প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার- ওয়াদুদ ভূইয়া এমপি রাঙামাটিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শহরের বেহাল সড়ক সংস্কারে জোর তাগিদ দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসার দ্বিবার্ষিক কমিটি গঠন পানছড়ি উপজেলায় পাহাড়ের বুক চিরে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা রাঙামাটিতে ক্যাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক হিমেল চাকমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে — ইউএনও অভি দাশ

রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন

Reporter Name

রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইংরেজি ও আরবি ভাষা শিক্ষার প্রসারে দারুল আরকাম মডেল একাডেমিতে ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে রাঙ্গুনিয়ার লিচুবাগানে অবস্থিত একাডেমির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির কার্যক্রম শুরু হয়। আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতার বিকাশ এবং ইংরেজি ও আরবি ভাষায় কার্যকর যোগাযোগের সক্ষমতা গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

একাডেমির ডিরেক্টর ও কো-অর্ডিনেটর হাফেজ মুহাম্মদ ইউনুছের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ শাহ আলম। প্রধান অতিথি ছিলেন একাডেমিক পরিচালক মাওলানা শওকত হোসাইন।

অনুষ্ঠানে আরবি শিক্ষক নুর মোহাম্মদের পরিচালনায় এবং ইংরেজি শিক্ষিকা সানজিদা আক্তার তামান্নার সঞ্চালনায় বক্তব্য দেন একাডেমির ডিরেক্টর খোরশেদ আলম তালুকদার, এস এম মহিউদ্দিন বাবুসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ভাষা দক্ষতা ব্যক্তিগত, একাডেমিক ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের মতে, ল্যাঙ্গুয়েজ ক্লাবের নিয়মিত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ও আরবি ভাষায় দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ পাবে।

অনুষ্ঠানের শেষ পর্বে ল্যাঙ্গুয়েজ ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয় এবং শিক্ষার্থীদের সক্রিয়ভাবে এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের ভাষা শিক্ষায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের যোগাযোগ দক্ষতা অর্জনেও সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *