সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, ফিরে যাওয়ার নির্দেশ রাঙামাটিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৪৭ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হস্ত ও কুঠির শিল্পের বিকাশে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ৪৮ ঘণ্টার জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ: ফিরছেন শত শত পর্যটক থানচিতে ইয়াবা সহ আটক এক বান্দরবান সেনানিবাসে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে পাহাড়ে পর্যটক বরণে প্রস্তুত প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার- ওয়াদুদ ভূইয়া এমপি রাঙামাটিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শহরের বেহাল সড়ক সংস্কারে জোর তাগিদ দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসার দ্বিবার্ষিক কমিটি গঠন পানছড়ি উপজেলায় পাহাড়ের বুক চিরে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা রাঙামাটিতে ক্যাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক হিমেল চাকমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে — ইউএনও অভি দাশ

রাঙ্গুনিয়া কাপ্তাই সড়কে বাস-বাইক সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া

চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর কাটাখালী এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ রাসেল (২৫) নামের এক যুবক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত মোহাম্মদ রাসেল রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার ৩ নম্বর রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় শেখ মোহাম্মদ নাছের মেম্বারের ছেলে। তিনি চট্টগ্রাম শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

​স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে কর্মস্থল শেষে নিজের মোটরসাইকেল (চট্টমেট্রো–ল ১৩–১৯৭২) যোগে বাড়ি ফিরছিলেন রাসেল। পথিমধ্যে কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী লাল সবুজের একটি বাস (ঢাকা মেট্রো–ব ১৪–৬১৮৪) সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই রাসেলের একটি পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন।

​দুর্ঘটনার পর পরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

​এ মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের নিজ এলাকা রাইখালীসহ পুরো উপজেলায় গভীর শোকের ছায়া নেমে আসে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করার পাশাপাশি চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *