শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাণিসম্পদ গবেষণায় শহীদ জিয়ার অবদান স্মরণ, উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহালছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহাছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত আগামী ২৭-২৯ জুন রাজধানীর বেইলি রোডে বসছে পার্বত্য ফল মেলা নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা; ল্যান্ডমাইন প্রবণ এলাকায় লাল পতাকা দেওয়ার প্রস্তাব মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে কাপ্তাইয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটিতে ৮৬ হাজার ৬৫৭জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রাঙ্গামাটিতে ৮৬ হাজার ৬৫৭ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২ রাজস্থলীর একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর চলছে অতিরিক্ত দায়িত্বে, সেবাবঞ্চনার অভিযোগ রাঙামাটিতে ৪০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা, বাজারমূল্য প্রায় ২৫০ কোটি টাকা রামুতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় ওসি মনিরুল ইসলাম পাঁচ বছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও উপজেলা ভূমি অফিস দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে

লামা পৌরসভায় ১,৬২৫ দরিদ্র পরিবার পাচ্ছে বিনামূল্যে টয়লেট ও পানির ট্যাংক

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা পৌরসভায় ১ হাজার ৬২৫টি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে হাউজহোল্ড টয়লেট ও প্লাস্টিকের পানির ট্যাংক বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ‘সকলের জন্য নিরাপদ পানি সরবরাহ ও টেকসই স্যানিটেশন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২২ জুন) এ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট সূত্র তথ্য জানিয়েছে।

জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ‘পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প’-এর আওতায় এ সুবিধা প্রদান করা হচ্ছে। প্রকল্পটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) বাস্তবায়ন করছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জরিপের মাধ্যমে হতদরিদ্র ও দরিদ্র পরিবার চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৮৫৭টি পরিবারকে হাউজহোল্ড টয়লেট এবং ৭৬৮টি পরিবারকে প্লাস্টিকের পানির ট্যাংক দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে স্যানিটেশন ও বিশুদ্ধ পানির সংকটে ভোগা অনেক পরিবার এ প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে। তাদের মতে, এ উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *