সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, ফিরে যাওয়ার নির্দেশ রাঙামাটিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৪৭ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হস্ত ও কুঠির শিল্পের বিকাশে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ৪৮ ঘণ্টার জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ: ফিরছেন শত শত পর্যটক থানচিতে ইয়াবা সহ আটক এক বান্দরবান সেনানিবাসে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে পাহাড়ে পর্যটক বরণে প্রস্তুত প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার- ওয়াদুদ ভূইয়া এমপি রাঙামাটিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শহরের বেহাল সড়ক সংস্কারে জোর তাগিদ দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসার দ্বিবার্ষিক কমিটি গঠন পানছড়ি উপজেলায় পাহাড়ের বুক চিরে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা রাঙামাটিতে ক্যাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক হিমেল চাকমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে — ইউএনও অভি দাশ

সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় সফল ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট/২০২৬ এর সমাপ্তি

Reporter Name

বশির  আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় আয়োজিত ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

পুরুষ দলের গ্র্যান্ড ফাইনালে বান্দরবান সদর উপজেলা দল ১–০ গোলে আলীকদম উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য ও ক্রীড়াসুলভ মনোভাব প্রদর্শন করেন।

নারী ও পুরুষ দলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ; টুর্নামেন্টের নারী বিভাগের গ্র্যান্ড ফাইনালে থানচি উপজেলা নারী দল চ্যাম্পিয়ন এবং বান্দরবান সদর উপজেলা নারী দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, পুরুষ বিভাগের গ্র্যান্ড ফাইনালে বান্দরবান সদর উপজেলা পুরুষ দল চ্যাম্পিয়ন এবং আলীকদম উপজেলা পুরুষ দল রানার্সআপ হয়।

এবারের টুর্নামেন্টে নারী ও পুরুষ দলের খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

প্রধান অতিথির উপস্থিতিতে গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ; গ্র্যান্ড ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন ও কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান।

এ সময় উপস্থিত ছিলেন কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি, বিজিবি সেক্টর কমান্ডার; মাম্যাচিং, চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ; প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই; লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি, ভারপ্রাপ্ত জোন কমান্ডার, বান্দরবান সদর জোন; মোঃ সানিউল ফেরদৌস, জেলা প্রশাসক, বান্দরবান; মেজর পারভেজ রহমান, জিএসও-২, বান্দরবান রিজিয়ন; অরূপ রতন পাল, জেলা আনসার কমান্ড্যান্ট; মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); আমিনুল ইসলাম বাচ্চু, সভাপতি, বান্দরবান প্রেস ক্লাব; মোঃ রেজাউল করিম, জেলা ক্রীড়া অফিসার এবং আজহারুল ইসলাম বাবুল, সভাপতি, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দল

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

তারই ধারাবাহিকতায় আয়োজিত ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ বান্দরবানের ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়েছে।

উৎসবমুখর পরিবেশে গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *