
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা
খাগড়াছড়ির দীঘিনালায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লোকমানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে দলের ঐক্য, সংহতি ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল।