November 25, 2026, 2:18 pm
শিরোনাম :
আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. আব্দুল করিম এক টাওয়ারেই চারবার চুরি, এবার ক্যাবল ও জেনারেটরের কয়েল লুট এস্কেভেটরবাহী ট্রাকের চাপে ধসে পড়ল লামায় গজালিয়া-আজিজনগর বেইলি ব্রিজ নারী নির্যাতন প্রতিরোধে দিঘীনালায় ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন সাজেক সড়কের অবরোধ প্রত্যাহারের দাবিতে হেডম্যান-কার্বারী ও জনপ্রতিনিধিদের সমাবেশ পানছড়ির নবনিযুক্ত ইউএনওর সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় কাপ্তাইয়ে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে ১১ মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতার ৯৯ ঘটনা, ১৩ দফা দাবি দুই দিনের সফরে আগামীকাল খাগড়াছড়ি আসছেন অ্যাডভোকেট মাধবী মারমা এমপি খাগড়াছড়ি শহর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

এক টাওয়ারেই চারবার চুরি, এবার ক্যাবল ও জেনারেটরের কয়েল লুট

Reporter Name

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের ছাদে স্থাপিত টেলিটক মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে ফের চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা টাওয়ারের ক্যাবল ও জেনারেটরের কয়েল চুরি করে নিয়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সবচেয়ে উদ্বেগের বিষয়, চলতি বছরের জুলাই থেকে এ পর্যন্ত একই টাওয়ারে চারবার চুরির ঘটনা ঘটেছে। আগের তিন দফায় প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে। এসব ঘটনায় গত ১৪ জুলাই ও ২৮ অক্টোবর পানছড়ি থানায় পৃথক দুটি অভিযোগও করা হয়েছিল। তবে বারবার চুরির ঘটনায় এখনো কার্যকর প্রতিকার না পাওয়ার অভিযোগ সংশ্লিষ্টদের।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পানছড়ি উপজেলায় টেলিটকের মোট সাতটি নেটওয়ার্ক টাওয়ার রয়েছে। এর মধ্যে শুধু পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের ছাদে স্থাপিত টাওয়ারটিতেই ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। এতে নেটওয়ার্ক সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি টাওয়ারটির নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
টেলিটকের টেকনিশিয়ান আবুল কাসেম জানান, রাত আড়াইটার দিকে টাওয়ারে ‘সাইট ডাউন’ দেখায়। সকালে বিষয়টি বুঝতে পেরে টাওয়ারে গিয়ে দেখেন, ক্যাবল নেই এবং জেনারেটর কক্ষের তালা ভাঙা। পরে সেখানে চুরির বিষয়টি নিশ্চিত হন।
টেলিটকের খাগড়াছড়ি জেলা প্রকৌশলী মো. ফারুক বলেন, এর আগে দুই দফায় পানছড়ি থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি। সর্বশেষ চুরির ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক শ্যামলী চাকমা বলেন, সকালে কলেজে এসে বিষয়টি জানতে পেরেছেন। আগের চুরির ঘটনাগুলো সম্পর্কে তিনি অবগত ছিলেন না। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে কলেজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।
পানছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সদানন্দ বৈদ্য জানান, আগের অভিযোগ পাওয়ার পর থেকেই এ বিষয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে সর্বশেষ চুরির ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই টাওয়ারে বারবার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি টাওয়ারটির নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা