November 25, 2026, 11:14 am
শিরোনাম :
সাজেক সড়কের অবরোধ প্রত্যাহারের দাবিতে হেডম্যান-কার্বারী ও জনপ্রতিনিধিদের সমাবেশ পানছড়ির নবনিযুক্ত ইউএনওর সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় কাপ্তাইয়ে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে ১১ মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতার ৯৯ ঘটনা, ১৩ দফা দাবি দুই দিনের সফরে আগামীকাল খাগড়াছড়ি আসছেন অ্যাডভোকেট মাধবী মারমা এমপি খাগড়াছড়ি শহর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকা জরিমানা পাহাড়ের শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শনে সিন্দুকছড়ি জোন কমান্ডার হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে কাপ্তাইয়ের চিৎমরমে দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন

কাপ্তাইয়ে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
??????????????

কাপ্তাই প্রতিনিধি।।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, নির্যাতিতদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বানে রাঙামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, নির্যাতিতদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৫ নভেম্বর) এ কর্মসূচির আয়োজন করা হয়।

ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির অর্থায়নে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম, বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ও হিল ফ্লাওয়ার যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।

সকাল সাড়ে ৯টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. ড. এনামুল হক হাজারী, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা এবং কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) সাইমুল ইসলাম। এ সময় স্বাস্থ্যকর্মী রওশন আরা বেগমও বক্তব্য দেন।

বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীর প্রতি বৈষম্য, নির্যাতন ও সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্যাতনের শিকার নারীদের নিরাপত্তা, আইনি সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা