November 25, 2026, 2:18 pm
শিরোনাম :
আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. আব্দুল করিম এক টাওয়ারেই চারবার চুরি, এবার ক্যাবল ও জেনারেটরের কয়েল লুট এস্কেভেটরবাহী ট্রাকের চাপে ধসে পড়ল লামায় গজালিয়া-আজিজনগর বেইলি ব্রিজ নারী নির্যাতন প্রতিরোধে দিঘীনালায় ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন সাজেক সড়কের অবরোধ প্রত্যাহারের দাবিতে হেডম্যান-কার্বারী ও জনপ্রতিনিধিদের সমাবেশ পানছড়ির নবনিযুক্ত ইউএনওর সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় কাপ্তাইয়ে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে ১১ মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতার ৯৯ ঘটনা, ১৩ দফা দাবি দুই দিনের সফরে আগামীকাল খাগড়াছড়ি আসছেন অ্যাডভোকেট মাধবী মারমা এমপি খাগড়াছড়ি শহর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

এস্কেভেটরবাহী ট্রাকের চাপে ধসে পড়ল লামায় গজালিয়া-আজিজনগর বেইলি ব্রিজ

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার গজালিয়া-আজিজনগর সড়কের একটি গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজ ধসে পড়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে এস্কেভেটর (ভেকু) বহনকারী একটি ভারী ট্রাক পার হওয়ার সময় অতিরিক্ত ওজনের চাপে ব্রিজটি ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় গজালিয়া ও আজিজনগর ইউনিয়নের মধ্যকার সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে গজালিয়া থেকে আজিজনগরগামী একটি ভারী ট্রাক এস্কেভেটর নিয়ে ওই বেইলি ব্রিজটির ওপর ওঠে। ব্রিজটির ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি ওজন হওয়ায় মুহূর্তের মধ্যেই লোহার পাটাতন ও অবকাঠামো ভেঙে ট্রাকসহ ব্রিজটি ধসে পড়ে। দুর্ঘটনার পরপরই সড়কের দুই পাশে অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,আজিজনগর- গজালিয়া সড়কের এই বেইলি ব্রিজগুলো দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর আগেও এই সড়কে অতিরিক্ত পাথর ও বালুবোঝাই ভারী যানবাহন চলাচলের কারণে একাধিকবার ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।
ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড ও ওজন সীমা নির্ধারণ করা থাকলেও প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাবে অবাধে ভারী যানবাহন চলাচল করায় বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে।খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের উদ্যোগ নিয়েছেন। জনদুর্ভোগ কমাতে দ্রুত ব্রিজটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা