November 25, 2026, 2:18 pm
শিরোনাম :
আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. আব্দুল করিম এক টাওয়ারেই চারবার চুরি, এবার ক্যাবল ও জেনারেটরের কয়েল লুট এস্কেভেটরবাহী ট্রাকের চাপে ধসে পড়ল লামায় গজালিয়া-আজিজনগর বেইলি ব্রিজ নারী নির্যাতন প্রতিরোধে দিঘীনালায় ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন সাজেক সড়কের অবরোধ প্রত্যাহারের দাবিতে হেডম্যান-কার্বারী ও জনপ্রতিনিধিদের সমাবেশ পানছড়ির নবনিযুক্ত ইউএনওর সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় কাপ্তাইয়ে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে ১১ মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতার ৯৯ ঘটনা, ১৩ দফা দাবি দুই দিনের সফরে আগামীকাল খাগড়াছড়ি আসছেন অ্যাডভোকেট মাধবী মারমা এমপি খাগড়াছড়ি শহর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

নারী নির্যাতন প্রতিরোধে দিঘীনালায় ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী-পুরুষের সমতা নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়ির দিঘীনালায় ১৬ দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা সেমিনার কক্ষে এমপাওয়ারমেন্ট প্রকল্প ও তৃণমূল উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার ম্যানেজার শ্বশতী চাকমা এবং দিঘীনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা।

উদ্বোধনী বক্তব্যে মো. শাহাদাত হোসেন বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। নারীর অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তৃণমূল উন্নয়ন সংস্থার ম্যানেজার শ্বশতী চাকমা বলেন, নারীর প্রতি সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে। নারী ও পুরুষকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সমাজের সমান অংশীদার ও সহযোগী হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি আরও বলেন, নারীর শিক্ষা, মতামতের যথাযথ মূল্যায়ন এবং পারিবারিক ও সামাজিক সিদ্ধান্ত গ্রহণে সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ করতে হবে।

নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা ঘটলে নীরব না থেকে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্যাতনের শিকার নারীর পাশে দাঁড়াতে হবে। তাঁকে দোষারোপ না করে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে উৎসাহিত করতে হবে।

আয়োজকেরা জানান, নারী নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৬ দিনব্যাপী এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মাধ্যমে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, মর্যাদা এবং সমঅধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত সামাজিক উদ্যোগকে উৎসাহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা