November 25, 2026, 1:06 pm
শিরোনাম :
সাজেক সড়কের অবরোধ প্রত্যাহারের দাবিতে হেডম্যান-কার্বারী ও জনপ্রতিনিধিদের সমাবেশ পানছড়ির নবনিযুক্ত ইউএনওর সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় কাপ্তাইয়ে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে ১১ মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতার ৯৯ ঘটনা, ১৩ দফা দাবি দুই দিনের সফরে আগামীকাল খাগড়াছড়ি আসছেন অ্যাডভোকেট মাধবী মারমা এমপি খাগড়াছড়ি শহর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকা জরিমানা পাহাড়ের শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শনে সিন্দুকছড়ি জোন কমান্ডার হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে কাপ্তাইয়ের চিৎমরমে দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন

বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে অসহায় ৪ ( চার) পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি এবং ফারুয় ইউনিয়ন বিএনপির সভাপতি শামসু তঞ্চঙ্গ্যা,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা, ফারুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি যতীন তঞ্চঙ্গ্যা,
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ জানান, সহায়তার আওতায় প্রত্যেক পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং ঘর নির্মাণের মজুরি বাবদ চেকের মাধ্যমে নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা