রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপুর সাথে সৌজন্য সাক্ষাৎ মহালছড়ি জোনের উদ্যোগে শুভ উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ বিলাইছড়িতে দুই ইউএনওকে বিদায় ও বরণ সংবর্ধনা পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে ধাত্রীবিদ্যা ও ৪৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন কাপ্তাইয়ে দেশীয় মদ তৈরির অবৈধ কারখানায় বিজিবির অভিযান ফাইতং খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন ফাইতং খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, মহালছড়িতে তিন গরুর মৃত্যু খাগড়াছড়িতে বিডি ক্লিনের বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা আমতলী সুপার কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ বান্দরবানে জুমের পাকা ধান কাটা শুরু, সবুজ পাহাড় এখন সোনালি রঙে রঙিন পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি

বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, মহালছড়িতে তিন গরুর মৃত্যু

Reporter Name

দীপক সেন, মহালছড়ি।।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদরসংলগ্ন শান্তিনগর গ্রামে বিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে গোয়ালঘরে পড়ে আগুন লাগার ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গরুর মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের দাবি।

স্থানীয়রা জানান, ভোরের দিকে বাড়ির ওপর দিয়ে টানা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার ছিঁড়ে কৃষক সমের আলীর গোয়ালঘরের ওপর পড়ে। এতে গোয়ালঘরে বিদ্যুতায়িত হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনটি গরুর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিদ্যুৎ সঞ্চালন লাইনের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি ছিল কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে মহালছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. মোখলেছার রহমান বলেন, ঘটনাস্থলের বিদ্যুতের খুঁটির ইনস্যুলেটর ফেটে যাওয়ার কারণে তার ছিঁড়ে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এদিকে তিনটি গরু হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক সমের আলী। আকস্মিক এ ক্ষতিতে তিনি চরম বিপাকে পড়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *