রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে শুভ উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ বিলাইছড়িতে দুই ইউএনওকে বিদায় ও বরণ সংবর্ধনা পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে ধাত্রীবিদ্যা ও ৪৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন কাপ্তাইয়ে দেশীয় মদ তৈরির অবৈধ কারখানায় বিজিবির অভিযান ফাইতং খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন ফাইতং খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, মহালছড়িতে তিন গরুর মৃত্যু খাগড়াছড়িতে বিডি ক্লিনের বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা আমতলী সুপার কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ বান্দরবানে জুমের পাকা ধান কাটা শুরু, সবুজ পাহাড় এখন সোনালি রঙে রঙিন পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নব-নিযুক্ত চেয়ারম্যানকে ব্যতিক্রমী শুভেচ্ছা জানিয়েছেন ১ টাকার মানবিক পরিবার

ফাইতং খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন

Reporter Name

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলার ফাইতং ইউনিয়ন অন্তর্গত ০৫ নং ওয়ার্ডে সর্বোচ্চ বিদ্যাপীঠ খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয়ে আয়োজিত সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি ১২ জন মধ্যে সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক আইয়ুব আলী (বিসিএস) সহধর্মিণী রেহেনা সোলতানা (কামিল পাশ) এবং সহ-সভাপতি নির্বাচনে দুইজন প্রার্থী মো. জুবাইর ও মাহবুব আলম মোট ভোট ছিলেন ১২ টি সেখানে ১০ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছে। মোহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর, বিদ্যালয় কমিটির পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবে বিদ্যালয় প্রধান শিক্ষক মো. শফি, কমিটির অন্যান্য সদস্যরা হলেন-অভিভাবক পুরুষ সদস্য মাহবুব আলম, মো. হারুনুর রশিদ লিটন,উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি আশীষ কুমার বসাক, অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা মো.আব্দুল মান্নান, অভিভাবক পুরুষ সদস্য মো. আকতার আলম,বিদ্যোৎসাহী মহিলা প্রতিনিধি শাহীন আকতার লিপি,অভিভাবক মহিলা সদস্য ইয়াছমিন আকতার লুৎফা,জমি দাতা সদস্য পারুল, শিক্ষক প্রতিনিধি নুরে জন্নাত তানিয়া। এই কমিটিতে বিদ্যালয়ের এসব পদে বর্তমানে দায়িত্ব পালন করবেন সেটি তালিকায় উল্লেখ করা হয়েছে।নির্বাচন দায়িত্ব পালন করেন চিবাতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নেজাম উদ্দিন সহযোগিতা ছিলেন,খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয় সিনিয়র সহকারী শিক্ষক বজলুল করিম বাহাদুর,সহকারী শিক্ষিকা সীমা বিশ্বাস, সহকারী শিক্ষিকা তাসরিফ আমান অয়ন,সহকারী শিক্ষিকা ফারহানা শবনম নিগার এবং বিদ্যালয় ছাত্র/ছাত্রী অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা,স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক’সহ প্রমুখ। বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচিত দের ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক ও নতুন কমিটির সদস্যরা।

 

বিদ্যালয় কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক মো. শফি বলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনায় শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশা করে। নতুন কমিটির দায়িত্ব হবে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করে কমিটি সবাইকে নিয়ে শিক্ষা ও মান উন্নয়ন কাজ করবো ইনশাআল্লাহ।নির্বাচিত সহসভাপতি মোহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর বলেন, নবগঠিত কমিটির সদস্যরা খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করবেন বলে প্রত্যাশা করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *