রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে জুমের পাকা ধান কাটা শুরু, সবুজ পাহাড় এখন সোনালি রঙে রঙিন পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নব-নিযুক্ত চেয়ারম্যানকে ব্যতিক্রমী শুভেচ্ছা জানিয়েছেন ১ টাকার মানবিক পরিবার সওজের উদ্যোগে নতুন রঙে নানিয়ারচর সেতু লামায় অবৈধ বালু উত্তোলনের শ্যালো মেশিন জব্দ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা মহালছড়িতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা, জোনের সার্বিক সহায়তা প্রদান পানছড়িতে মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সভা বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক কাউখালীতে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে ফলদ ব্যবসায়ী সমিতির সংবর্ধনা মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা ৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নব-নিযুক্ত চেয়ারম্যানকে ব্যতিক্রমী শুভেচ্ছা জানিয়েছেন ১ টাকার মানবিক পরিবার

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি;

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান কে ফুল ধরা গাছ উপহার দিয়ে ব্যাতিক্রমী এক শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলার আলোকিত স্বেচ্ছাসেবী সংগঠন ১ টাকার মানবিক পরিবার।

শনিবার (৫সেপ্টেম্বর) বিকালে জেলা সদরে চেয়ারম্যান এর নিজ বাস ভবনে ব্যতিক্রমী এই শুভেচ্ছা জানানো হয়েছে।

এই ব্যতিক্রমী শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়ে খুশিতে নব-নিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন আমিও ফুল গাছ পছন্দ করি,এই যে আমি বাড়িতে অনেক ফুলের গাছ লাগিয়েছি।

চেয়ারম্যান এক টাকার মানবিক পরিবারের সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী কাজের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের যেকোনো কাজে আমাকে প্রয়োজন হলে পরিষদে আসবেন, আমিও আপনাদের এই স্বেচ্ছাসেবী কাজে পাশে থাকব। পরিষদের দরজা সকল ধর্ম, বর্ণ, জাতি গোষ্ঠী ও ভালো কাজের জন্য খোলা থাকবে বলে জানিয়েছেন। এসময় জেলা পরিষদের অন্যতম সদস্য রুমেল মারমা, উপস্থিত ছিলেন।

এ সময় ১ টাকার মানবিক পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: সাকিব খান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম হৃদয়, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারজানা বেবী, বিভাগীয় প্রধান (অর্থ ও শিক্ষা) যুঁথি নাথ, বিভাগীয় প্রধান (স্বাস্থ্য ও লজিস্টিকস) মুনিরা আক্তার, নির্বাহী সদস্য শামসুন্নাহার চুমকি ও ইউনিটের সম্মানিত সদস্যবৃন্দ।

চেয়ারম্যান এর এমন আন্তরিকতা, উৎসাহ, সহযোগিতার আশ্বাসে কৃতজ্ঞতা জানিয়ে ১ টাকার মানবিক পরিবারের পক্ষ থেকে চেয়ারম্যানের সফলতা ও জেলার সার্বিক শান্তি-সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য,মানুষের পাশে, মানবতার তরে স্লোগান হৃদয়ে ধারণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ১ টাকার মানবিক পরিবার ফেব্রুয়ারি ২০২২ সাল থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলার অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জন্য সু-নামের সাথে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। যেমন অসহায় সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, মুমূর্ষু রোগীদের রক্তদান,স্বাস্থ্যসেবা সহায়তা,শীতবস্ত্র ও ঈদ উপহার বিতরণ, শিক্ষা উপকরণ প্রদান, এক বেলা ভালো খাবার কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, গাছ লাগানো ও পরিবেশ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন মানবিক উদ্যোগ সফলতার সঙ্গে পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *