শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা মহালছড়িতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা, জোনের সার্বিক সহায়তা প্রদান পানছড়িতে মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সভা বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক কাউখালীতে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে ফলদ ব্যবসায়ী সমিতির সংবর্ধনা মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা ৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা রাজস্থলীর ইসলামপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স চুরি, জেল থেকে বের হয়েই ফের গ্রেপ্তার দীঘিনালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বান্দরবানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি আটক, গ্রেপ্তার ১

মহালছড়িতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা, জোনের সার্বিক সহায়তা প্রদান

Reporter Name

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে ধর্মীয় আলোচনা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪সেপ্টেম্বর) সকাল ৯:৩০ ঘটিকায় মহালছড়ির শ্রীশ্রী কালী মন্দির থেকে বেলুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি বাবুপাড়া আর্মি পোস্ট ও মহালছড়ি উপজেলা পরিষদ এলাকা সহ স্থানীয় প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে শ্রীশ্রী কালী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করেন।

এসময়, জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পরিদর্শন করেন মহালছড়ি জোনের কর্মকর্তা। এ সময় তিনি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

আয়োজকরা জানান, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণভাবে উদযাপন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *