শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা মহালছড়িতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা, জোনের সার্বিক সহায়তা প্রদান পানছড়িতে মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সভা বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক কাউখালীতে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে ফলদ ব্যবসায়ী সমিতির সংবর্ধনা মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা ৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা রাজস্থলীর ইসলামপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স চুরি, জেল থেকে বের হয়েই ফের গ্রেপ্তার দীঘিনালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বান্দরবানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি আটক, গ্রেপ্তার ১

পানছড়িতে মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সভা

Reporter Name

অংগ্য মারমা, মানিকছড়ি।।
‘মারমা যুব শক্তি, মারমা জাতির মুক্তি’ স্লোগানকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও কর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে লতিবান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, পানছড়ি উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ, পানছড়ি শাখার সভাপতি মংসানু মারমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মারমা যুব ঐক্য পরিষদ জেলা আহ্বায়ক কমিটির প্রধান সমন্বয়ক সুইচিংমং মারমা (ক্যজরী)।

পানছড়ি উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মারমার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক থোয়াইহ্লাপ্রু মারমা, মারমা যুব ঐক্য পরিষদ জেলা আহ্বায়ক কমিটির সমন্বয়ক ও পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক কংজরী মারমা।

এ ছাড়া মারমা যুব ঐক্য পরিষদের সাবেক জেলা কমিটির সহ-সভাপতি ও সহ-সমন্বয়ক সুইচিং মারমা, সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সমন্বয়ক চাইহ্লাপ্রু মারমা, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সহ-সমন্বয়ক অংগ্য মারমা এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সহ-সমন্বয়ক নিউসাই মারমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে কর্মীদের সম্পৃক্ততা বাড়ানো এবং সংগঠনকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে লতিবান ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *