শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা মহালছড়িতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা, জোনের সার্বিক সহায়তা প্রদান পানছড়িতে মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সভা বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক কাউখালীতে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে ফলদ ব্যবসায়ী সমিতির সংবর্ধনা মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা ৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা রাজস্থলীর ইসলামপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স চুরি, জেল থেকে বের হয়েই ফের গ্রেপ্তার দীঘিনালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বান্দরবানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি আটক, গ্রেপ্তার ১

কাউখালীতে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া।।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির কাউখালীতে ফলজ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ঘাগড়া পুকুরপাড় এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি জেলা ইউনিটের আওতাধীন যুব রেড ক্রিসেন্ট কাউখালী উপজেলা টিমের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়।

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ঘাগড়া মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, কাউখালী উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং ঘাগড়া মুসলিম যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তন রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি ভূমিকা পালন করে। বক্তারা এই সাধু উদ্যোগকে স্বাগত জানান এবং ‘একটি গাছ, একটি প্রাণ এই মন্ত্রকে বুকে ধারণ করে সমাজের সর্বস্তরের মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

​পরিশেষে, উপস্থিত তরুণ ও যুব স্বেচ্ছাসেবকরা পর্যায়ক্রমে ঘাগড়া পুকুরপাড়ের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। একই সাথে তারা রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও প্রয়োজনীয় সুরক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *