রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে শুভ উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ বিলাইছড়িতে দুই ইউএনওকে বিদায় ও বরণ সংবর্ধনা পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে ধাত্রীবিদ্যা ও ৪৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন কাপ্তাইয়ে দেশীয় মদ তৈরির অবৈধ কারখানায় বিজিবির অভিযান ফাইতং খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন ফাইতং খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, মহালছড়িতে তিন গরুর মৃত্যু খাগড়াছড়িতে বিডি ক্লিনের বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা আমতলী সুপার কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ বান্দরবানে জুমের পাকা ধান কাটা শুরু, সবুজ পাহাড় এখন সোনালি রঙে রঙিন পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নব-নিযুক্ত চেয়ারম্যানকে ব্যতিক্রমী শুভেচ্ছা জানিয়েছেন ১ টাকার মানবিক পরিবার

ফাইতং খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিদ্যালয়ে আয়োজিত এক সভায় সদস্যদের ভোটে নতুন এ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কামীল পাশ। সহসভাপতি পদে মো. জুবাইর ও মাহবুব আলম প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১২ ভোটের মধ্যে ১০ ভোট পেয়ে মোহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর সহসভাপতি নির্বাচিত হন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফি পদাধিকারবলে কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন অভিভাবক সদস্য মাহবুব আলম, মো. হারুনুর রশিদ লিটন ও মো. আকতার আলম; উচ্চবিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আশীষ কুমার বসাক; অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আব্দুল মান্নান; বিদ্যোৎসাহী মহিলা প্রতিনিধি শাহীন আকতার লিপি; অভিভাবক মহিলা সদস্য ইয়াছমিন আকতার লুৎফা; জমিদাতা সদস্য পারুল এবং শিক্ষক প্রতিনিধি নুরে জন্নাত তানিয়া।

কমিটি গঠনের দায়িত্ব পালন করেন চিবাতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেজাম উদ্দিন। এ সময় খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির সদস্যদের বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্যসচিব মো. শফি বলেন, নতুন ব্যবস্থাপনা কমিটি গঠনের ফলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণ আরও জোরদার হবে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কমিটি কাজ করবে।

নবনির্বাচিত সহসভাপতি মোহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কমিটির সদস্যরা সম্মিলিতভাবে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *