
কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “সকল ঈদের সেরা ঈদ, ঈদ-এ মিলাদুন্নবী (সা:) এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুসলিমপাড়া জামে পরিচালনা কমিটি, মুসলিম পাড়া সমাজ পরিচালনা কমিটি, এলাকাবাসী ও প্রবাসী’ বৃন্দের ব্যবস্থাপনায় এবং গাউছিয়া কমিটি বাংলাদেশ চিৎমরম ইউনিয়ন শাখা ও হযরত ইমাম হোসাইন (রা) যুবসমাজের আয়োজনে ২৭ রাবউল আউয়াল ১৪৪৮ হিজরী,
১০ (সেপ্টেম্বর’২৬ ) বৃহস্পতিবার মুসলিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে রাতে মুসলিম পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আলী আহমদ এর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা এ রহমানিয়া গাউসিয়া, চট্টগ্রাম এর প্রিন্সিপাল ও চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শাহজাদা সৈয়্যদ আহমদ রেজা আল-কাদেরী (মা.জি.আ.)। গাউছিয়া কমিটির চিৎমরম ইউনিয়ন শাখা’র উপদেষ্টা মোহাম্মদ জাকারিয়া সঞ্চালনায় এ সময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তৈয়বিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা,রাঙ্গুনিয়া আরবি প্রভাষক মাওলানা মোঃ হোসাইন আল কাদেরী,সন্দীপ পড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা’র সুপার ও চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক রেজা কাদেরী,মুসলিম পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ হামিদ উল্লাহ কাদেরী প্রমূখ।
মিলাদুন্নবী উদযাপন কমিটির আহবায়ক আবু সৈয়দ লেদু এবং সদস্য সচিব মোঃ আব্দুল জলিল এর তত্ত্বাবধানে এসময় চিৎমরম সমাজ পরিচালনা কমিটির সভাপতি হাজী জয়নাল সওদাগর,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সিনিয়র সহ-সভাপতি মো: জয়নাল আবেদিন,বদরুল আহমেদ চৌধুরী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বহু ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। মাহফিল শেষে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমান উম্মাহ’র জন্য দোয়া কামনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, মহান আল্লাহ রাসুল (সা.)-কে গোটা বিশ্বের জন্য ‘রহমাতাল্লিল আলামীন হিসেবে পাঠিয়েছেন। তাঁর আগমন মানবজাতির জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত এই উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল মহানবীর জীবনচরিত ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ইহকাল ও পরকালে সাফল্যের শিক্ষা দেয়।