
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি
পাহাড় ও হ্রদের শহর রাঙ্গামাটিতে ভ্রমণে এসে গতকাল ১০/০৯/২০২৬ খ্রিঃ তারিখে ঢাকা থেকে আসা এক পর্যটকের আইফোন ১৩ (iPhone 13) ফোনটি হারিয়ে যায়। অত্যন্ত প্রিয় ও গুরুত্বপূর্ণ ফোনটি হারিয়ে পর্যটক যখন নিরাশ হয়ে পড়েছিলেন, ঠিক তখনই তাৎক্ষণিক তৎপরতা শুরু করে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn), রাঙ্গামাটি দক্ষ সাইবার ক্রাইম সেল।
আধুনিক তথ্যপ্রযুক্তির সুনিপুণ ব্যবহার ও আপ্রাণ চেষ্টার মাধ্যমে তথ্য পাওয়ার মাত্র ১০ ঘণ্টার মধ্যে আইফোনটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের এমন দ্রুত ও আন্তরিক সেবায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী পর্যটক।
জনসাধারণ ও পর্যটকদের সেবায় সবসময় নিয়োজিত ১৮ এপিবিএন রাঙ্গামাটি, সাইবার ক্রাইম সেল।