November 25, 2026, 11:22 am
শিরোনাম :
সাজেক সড়কের অবরোধ প্রত্যাহারের দাবিতে হেডম্যান-কার্বারী ও জনপ্রতিনিধিদের সমাবেশ পানছড়ির নবনিযুক্ত ইউএনওর সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় কাপ্তাইয়ে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে ১১ মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতার ৯৯ ঘটনা, ১৩ দফা দাবি দুই দিনের সফরে আগামীকাল খাগড়াছড়ি আসছেন অ্যাডভোকেট মাধবী মারমা এমপি খাগড়াছড়ি শহর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকা জরিমানা পাহাড়ের শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শনে সিন্দুকছড়ি জোন কমান্ডার হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে কাপ্তাইয়ের চিৎমরমে দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন

পানছড়ির নবনিযুক্ত ইউএনওর সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার কণার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পানছড়ি উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম, সাধারণ সম্পাদক এম এ বাসারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনস্বার্থে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার কণা বলেন, উপজেলার সুষম উন্নয়ন ও স্থিতিশীল আইনশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার পাশাপাশি অনিয়ম ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

অন্যদিকে, প্রেসক্লাব নেতৃবৃন্দ নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে উপজেলার উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা