বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পাহাড়ে সশস্ত্র সংগঠন নিষিদ্ধের দাবি পিসিসিপির; সাজেকে যৌথ বাহিনীর অভিযানের দাবি রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক চট্টগ্রাম রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন ভলিবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ; নেতৃত্বে আজিজুল-লোকমান খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আসন্ন শারদীয় দূর্গা পূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপে পানছড়ি ৩ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান খাগড়াছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন, শিক্ষা ও অধিকার রক্ষার আহ্বান মাটিরাঙ্গায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৪১টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জাতি হারালো এক অবিস্মরণীয় নেত্রী – হাবীব আজম

আহমদ বিলাল খান, রাঙামাটি  

আহমদ বিলাল খান, রাঙামাটি  
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় হাবীব আজম বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক অগ্রগণ্য, দূরদর্শী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম, বহুদলীয় রাজনৈতিক চর্চা এবং জনগণের অধিকার আদায়ে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
হাবীব আজম আরও বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। বিশেষ করে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে তাঁর সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি ও গৃহীত পদক্ষেপ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর দৃঢ় নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞা বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে আরও সুদৃঢ় করেছে।
শোকবার্তায় হাবীব আজম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *