সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে আবাসিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ লংগদুতে অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ জনবল ও চিকিৎসা সামগ্রী’র অভাব, কাপ্তাইয়ে বাড়ছে ডেঙ্গু রোগী সংখ্যা মহালছড়ির অসহায় মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নিল মহালছড়ি সেনাবাহিনী জোন স্মার্ট ও সুদৃঢ় সীমান্ত সুরক্ষায় বিজিবি: ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীর দূরদর্শী নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য বাঘাইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ২৬৪ জন লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ পরিবার পেল ২১ লাখ ৫৯ হাজার টাকা মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক পলাতক বাঘাইছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান, বিজিবির পাশে থাকার অনুরোধ রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা নারীকে উদ্ধার করে হাসপাতালে নিল যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়িতে ভদন্ত সুমনা মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে প্রস্তুতি সভা অবঃ শিক্ষক কারী সিরাজের আর্থিক সহায়তার আবেদন রাজস্থলীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ইফা’র পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে লোকালয়ে আসা মেছোবিড়াল উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত

বাঘাইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ২৬৪ জন

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী এলাকায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ২৬৪ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ২টা পর্যন্ত বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে ৩৪ নম্বর রূপকারী ইউনিয়নের রূপালী উচ্চ বিদ্যালয় মাঠে এ চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এতে রূপকারী ও আশপাশের বিভিন্ন গ্রামের নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসাসেবা নেন।

চিকিৎসা কার্যক্রমে দায়িত্ব পালন করেন বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব ও ক্যাপ্টেন মানিয়া মুর্শিদা তৃণ। এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. নুরু, কারবারি বিজয় সেন, মেম্বার নিউটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আগে ভূয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট, মুশফিক এলাকার এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয়, সাজেক পর্যটন এলাকার কমিউনিটি ক্লিনিক ও ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

জোন সূত্র জানায়, দুর্গম এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবার সুযোগ বাড়ানো ও জনকল্যাণের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *