
মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের আওতাধীন করল্যাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার গোদাবনছড়া ইউনিয়নের *অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
এরই ধারাবাহিকতায়, (৪ অক্টোবর) গোদাবনছড়া ইউনিয়নের বাসিন্দা *মিখন চাকমাকে লংগদু জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও ঢেউটিন প্রদান করেন লংগদু জোনের জোন কমান্ডার। এ সময় তিনি অসহায় পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
পরিশেষে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, মানবিক সহায়তা এবং সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে আশা ব্যক্ত করেন।