শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস

লামায় অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টে ১৫দিনের কারাদন্ড

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে দেখা যায়, কোনো ধরনের অনুমোদন ছাড়াই বগাইছড়ি ব্রিজের পার্শ্ববর্তী এলাকা থেকে বালু উত্তোলন করে ট্রাকে পরিবহন করা হচ্ছিল।

এ সময় ঘটনাস্থল থেকে আলী আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং সড়ক, সেতু ও আশপাশের জনপদ ঝুঁকির মধ্যে পড়ে। এসব বিবেচনায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বগাইছড়ি ব্রিজসংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। প্রশাসনের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেন এবং নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সতর্ক করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *