বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পাহাড়ে সশস্ত্র সংগঠন নিষিদ্ধের দাবি পিসিসিপির; সাজেকে যৌথ বাহিনীর অভিযানের দাবি রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক চট্টগ্রাম রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন ভলিবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ; নেতৃত্বে আজিজুল-লোকমান খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আসন্ন শারদীয় দূর্গা পূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপে পানছড়ি ৩ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান খাগড়াছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন, শিক্ষা ও অধিকার রক্ষার আহ্বান মাটিরাঙ্গায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৪১টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ; নেতৃত্বে আজিজুল-লোকমান

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি

রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। জেলার সাংবাদিকদের কর্মদক্ষতা, কর্মপরিবেশ, ঝুঁকি মোকাবিলাসহ বেশ কিছু দিক সামনে রেখে এ সংগঠন গঠন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাত ৮ টায় বনরূপাস্থ একটি রেস্টেুরেন্ট এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয়। এতে জেলার চ্যানেল ওয়ান এর প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলামকে সভাপতি, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মীর মোঃ লোকমান হোসেনকে সাধারণ সম্পাদক, দ্যা ডেইলি ইন্ড্রাষ্ট্রি এর জেলা প্রতিনিধি আশিকুর রায়হান ভূঁইয়াকে কোষাধ্যক্ষ ও দৈনিক প্রভাতী বাংলাদেশ এর জেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক নতুন সময় এর জেলা প্রতিনিধি মঈন উদ্দীন খোকনকে সদস্য ও সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন রাজীব দাশকে সদস্য হিসেবে নাম ঘোষনা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটি রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ, নীতিমালা প্রণয়ন সহ সংগঠনের সকল দায়িত্ব পালন করবে। নব গঠিত সংগঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম জোরদার হবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার আদায়ে শক্তিশালী ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *