বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পাহাড়ে সশস্ত্র সংগঠন নিষিদ্ধের দাবি পিসিসিপির; সাজেকে যৌথ বাহিনীর অভিযানের দাবি রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক চট্টগ্রাম রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন ভলিবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ; নেতৃত্বে আজিজুল-লোকমান খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আসন্ন শারদীয় দূর্গা পূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপে পানছড়ি ৩ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান খাগড়াছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন, শিক্ষা ও অধিকার রক্ষার আহ্বান মাটিরাঙ্গায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৪১টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাব অব বান্দরবানের শীতবস্ত্র বিতরণ

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

এপেক্স ক্লাব অব পার্বত্য জেলা বান্দরবানের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত ওসমান বিন আফনাফ হেফজখানা ও এতিমখানায় এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শীতার্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য সাবেক জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট–৩ এর গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসান, পিডিজি এপে. কামাল পাশা, এপেক্স ক্লাব অব সাঙ্গুর সভাপতি বীরুলাল তৎচঞ্চা, মাদ্রাসা পরিচালক মাওলানা হাফেজ রশিদ আহমেদ এবং এপেক্স ক্লাব অব নীলাচলের পিপি এপে. নীলাধন তৎচঞ্চাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এপে. নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, শীতবস্ত্র বিতরণসহ মানবসেবামূলক কার্যক্রম এপেক্সের অন্যতম প্রধান অঙ্গীকার। সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মহৎ দায়িত্ব। এপেক্স ক্লাব অব বান্দরবান আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সবাই এপেক্স ক্লাব অব বান্দরবানের এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *