সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে বন্য শুকরের আক্রমণে জুমচাষি নিহত খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় আলীকদমে ছুটির মধ্যেও শিক্ষার্থীদের পড়াশোনা চালু রেখেছেন শিক্ষকরা হিমছড়ি ঢালায় ডাকাতি: এসআরবি-১৫-এর অভিযানে গ্রেপ্তার ১ দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন খেলাধুলা যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখতে ভূমিকা রাখে বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন প্রবারণা পূর্ণিমায় অসহায় নারী পুরুষদের মাঝে নতুন পোশাক উপহার দিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা পালিত, আকাশে রঙিন ফানুস দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন লংগদু জোনে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে গৃহবধুর রহস্যজনক মরদেহ উদ্ধার বরকলে বিজিবির চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৬০ জন রাঙামাটিতে সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ গুইমারায় সড়ক অবরোধের আগে গাছ কেটে ব্যারিকেড, আগুন

সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

Reporter Name

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেকের সার্বিক পরিস্থিতি, স্থানীয় জনগণের সমস্যা ও জননিরাপত্তা নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের মিনি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

সভায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার, সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন, ১০৬ নম্বর কামিলাছড়ি মৌজার হেডম্যান ভবতোষ দেওয়ান, ৩ নম্বর লংগদু মৌজার হেডম্যান কল্যাণ মিত্র চাকমা এবং বিলাইছড়ি উপজেলার ১২৪ নম্বর নাড়াইছড়ি মৌজার হেডম্যান শান্তি বিজয় চাকমা।

এ ছাড়া বিভিন্ন এলাকার হেডম্যান-কারবারি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকেরা সভায় অংশ নেন।

সভায় সাজেকের বর্তমান পরিস্থিতি, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও জননিরাপত্তা-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি ও হেডম্যান-কারবারীদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় স্থানীয় পর্যায়ে বিদ্যমান সমস্যা সমাধানে প্রশাসনের পাশাপাশি হেডম্যান-কারবারীদের কার্যকর ভূমিকা রাখার বিষয়েও আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *