সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে বন্য শুকরের আক্রমণে জুমচাষি নিহত খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় আলীকদমে ছুটির মধ্যেও শিক্ষার্থীদের পড়াশোনা চালু রেখেছেন শিক্ষকরা হিমছড়ি ঢালায় ডাকাতি: এসআরবি-১৫-এর অভিযানে গ্রেপ্তার ১ দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন খেলাধুলা যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখতে ভূমিকা রাখে বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন প্রবারণা পূর্ণিমায় অসহায় নারী পুরুষদের মাঝে নতুন পোশাক উপহার দিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা পালিত, আকাশে রঙিন ফানুস দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন লংগদু জোনে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে গৃহবধুর রহস্যজনক মরদেহ উদ্ধার বরকলে বিজিবির চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৬০ জন রাঙামাটিতে সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ গুইমারায় সড়ক অবরোধের আগে গাছ কেটে ব্যারিকেড, আগুন

খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

Reporter Name

অংগ্য মারমা, খাগড়াছড়ি।।
উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে জেলার বিভিন্ন বৌদ্ধবিহারে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট উপাচার দান, হাজার প্রদীপ দানসহ নানা ধর্মীয় আচার ও পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়ায় অবস্থিত ধর্মপুর আর্য বনবিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধবিহারে এসব কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বী উপাসক-উপাসিকারা।

ধর্মপুর আর্য বনবিহারে আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সদস্য রিপল চাকমা। অনুষ্ঠানে প্রধান ধর্মদেশনা প্রদান করেন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ভদ্দজী মহাস্থবির। এ ছাড়া শ্রীমৎ দীপানন্দ স্থবিরসহ অন্যান্য ধর্মীয় গুরু উপাসক-উপাসিকাদের উদ্দেশে ধর্মদেশনা দেন।

প্রবারণা পূর্ণিমার পুণ্যানুষ্ঠানে অংশ নেওয়া উপাসক আকাশী চাকমা বলেন, এ উপলক্ষে তাঁরা বুদ্ধমূর্তি দান, সংঘদানসহ বিভিন্ন ধরনের দান করেন। পাশাপাশি জগতের সব প্রাণীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন।

ধর্মপুর আর্য বনবিহারের সাধারণ সম্পাদক পূর্ণেন্দু বিকাশ দেওয়ান বলেন, ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে বর্ষাবাসের সমাপ্তি ঘটে। এদিন অতীতের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা হয়। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে বিভিন্ন বৌদ্ধবিহারে মাসব্যাপী ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *