শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে মসজিদ ও কবরস্থান নিয়ে চক্রান্ত এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধ করার দাবিতে মানববন্ধন  বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত মুহিব্বুল্লাহ; তিন সন্তান নিয়ে দিশেহারা পরিবার চীনা নাগরিক স্ত্রী-সন্তানসহ রাঙামাটির রাজস্থলীতে শ্বশুরবাড়িতে আগমন মানিকছড়িতে ১০৬ কৃষকের মাঝে ১২ হাজার ৭২০টি আমের চারা বিতরণ মানিকছড়িতে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রামুতে বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক নাটিকা দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার খাগড়াছড়িতে এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ে তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন প্রাণিসম্পদ গবেষণায় শহীদ জিয়ার অবদান স্মরণ, উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহালছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহাছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত আগামী ২৭-২৯ জুন রাজধানীর বেইলি রোডে বসছে পার্বত্য ফল মেলা নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা; ল্যান্ডমাইন প্রবণ এলাকায় লাল পতাকা দেওয়ার প্রস্তাব মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে কাপ্তাইয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে ‘য়ারুং যুব ক্লাব’ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।

খাগড়াছড়ি সদরে পেরাছড়া ইউনিয়নের আলাধন পাড়াস্থ ‘য়ারুং যুব ক্লাব প্রাঙ্গণে’ ক্লাবটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।

ক্লাবের সভাপতি হিকোময় ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর শাখার সাবেক সভাপতি বিপ্লব কান্তি ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চামেলী ত্রিপুরা, মালেয়া ফাউন্ডেশনের সমন্বয়ক (অর্থ ও প্রশাসন) সূর্য ব্রত ত্রিপুরা, স্থানীয় ইউপি সদস্য নির্মল ত্রিপুরা এবং স্থানীয় কার্বারী চন্ডী কিশোর ত্রিপুরা।

ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পিংকি ত্রিপুরার নেতৃত্বে অতিথিদের বরণ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি রন বিজয় ত্রিপুরা। তিনি তার বক্তব্যে ক্লাবের বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শুধু রাস্তাঘাট বা মন্দির উন্নয়ন করলেই হবে না, মানসিক ও সাংস্কৃতিক উন্নয়নও প্রয়োজন। এলাকার সার্বিক উন্নয়নে যুব সমাজের ঐক্য জরুরি। তারা আরও বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজ করা, সংস্কৃতির উন্নয়ন, এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। এছাড়া অভিভাবকদেরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভার পর খাগড়াছড়ির স্বনামধন্য নৃত্যশিল্পী, অতিথি শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *