বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মোট ৬ জন আসামী গ্রেফতার দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ গুইমারায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা লংগদুতে ১৫ প্রতিবন্ধী পরিবার পেল খাদ্য সহায়তা রাঙ্গুনিয়ায় ১৭ অবৈধ ইটভাটা বন্ধের নোটিশ বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরকলে জেলা পরিষদের সদস্য সুবিমল  চাকমাকে গণ সংবর্ধনা বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলা নজরদারিতে গুরুত্ব

রাজস্থলীতে মসজিদ ও কবরস্থান নিয়ে চক্রান্ত এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধ করার দাবিতে মানববন্ধন 

Reporter Name

রাজস্থলী প্রতিনিধিঃ 

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড শফিপুর এলাকার মসজিদ ও মাদ্রাসা নিয়ে চক্রান্ত এবং এলাকায় মাদক ব্যবসায় করায় দুই সহোদরের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর শফিপুর মসজিদের চত্বরে শফিপুর এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

শফিপুর জামে মসজিদ ও কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান প্রিন্স এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার, মোঃ আব্দুল কুদ্দুস গাজী, মোঃ তালিব হোসেন, মোঃ আওয়াল হোসেন, মোঃ জুলহাস সিকদার, মোঃ মাকসুদুর রহমান, ভুক্তভোগী পরিবার সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শফিপুর এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, রাজস্থলী উপজেলাধীন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকায় সাংবাদিকতার ক্ষমতাবলে রিয়াজ উদ্দিন রানা ও তার বড় ভাই হিল ভিডিপি, ৩নং প্লাটুনের পিসি আব্দুর রাজ্জাক পিসি’র পদ ব্যবহার করে এলাকার ত্রাসের রাজত্ব করছে। বিভিন্ন মানুষের জায়গা দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রাণী, মিথ্যা নিউজ প্রকাশ করে প্রশাসন ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা ফাসিষ্ট সরকারের পেশী শক্তি ব্যবহার করে নিরীহ মানুষের জায়গা দখল করে অদ্যবধি পর্যন্ত জোরপূর্বক ভাবে ভোগ দখলের রেখেছেন। এছাড়াও শান্তি প্রিয় এলাকাতে মাদকের প্রভাব বিস্তার করে যুব সমাজকে ধ্বংস মুখে ঠেলে দিচ্ছে। অত্র এলাকার কবরস্থান ও মসজিদ এমনকি মসজিদের হুজুরদেরকে নিয়েও মিথ্যা ও বানোয়াট নিউজ প্রকাশ করে। এই বিষয় এলাকাবাসী জিজ্ঞাসাবাদ ও মাদকের ব্যাপারে সাবধান করতে গেলে সামাজিক দায়িত্ব থাকা ব্যক্তি ও বিএনপির নামধরে অশ্লীল ভাষায় গালাগালি করেন। পরবর্তীতে উক্ত ঘটনাকে কেন্দ্র করে সামাজিক দায়িত্বের থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আব্দুর রাজ্জাক নিজ মেয়েকে দিয়ে নারী নির্যাতন মামলা দিবে বলে হুমকি প্রদান করেন। তারা দুই ভাই বিভিন্ন মহলে মিথ্যা পরিচয় দিয়ে ফোন করে প্রশাসনিক সুবিধা নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতংক সৃষ্টি করে এবং ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করে।

কিছুদিন পূর্বে ফেসবুক লাইভে এসে তার বক্তব্যে বলে যে আমার পরিবারের কেউ যদি মারা যায় বা ক্ষয়ক্ষতি হয় তার জন্য বর্তমান সরকার বিএনপি দায়ী থাকবে। তারা সমাজের দুস্কৃতিকারী তাদের সাথে সমাজের সাথে বিরোধ রয়েছে কিন্তু এখানে বিএনপি বা রাজনীতি দলের সাথে সম্পৃত্তা নেই।

এছাড়াও বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট ও বিএনপিকে কলংকিত করার জন্য মিথ্যা অপবাদ ও অপচেষ্টা চালাচ্ছে তারা। রিয়াজ উদ্দিন রানা আওয়ামীলীগের জয়-পুতুল কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক ও বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং আব্দুর রাজ্জাক জয়-পুতুল কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি। তাদের এই অসামাজিক কর্মকান্ড ও জায়গা জমি দখলের বিরুদ্ধে ২০২৩ইং সালেও রাঙামাটি জেলায় প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছিলো এলাকাবাসী।

মসজিদ, কবরস্থান এলাকার মাদক পরিস্থিতির বিষয়ের সুষ্ঠু সমাধানে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *