বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র খাগড়াছড়িতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য আটক অসুস্থ কলেজছাত্রীর চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া

রাজস্থলীর একটি ভোটকেন্দ্রে স্থাপিত হচ্ছে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট ব্যবস্থা

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দেশব্যাপী বিভিন্ন প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই অংশ হিসেবে রাঙামাটির রাজস্থলী উপজেলার একটি দুর্গম ও ইন্টারনেটবিহীন ভোটকেন্দ্রে দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাবাহিনীর কাপ্তাই জোন (৩৮ বীর) সূত্রে জানা গেছে, উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই সেবা স্থাপন করা হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, রাজস্থলী উপজেলায় মোট ১২টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ভৌগোলিক অবস্থানের কারণে তিনটি কেন্দ্র যোগাযোগ ও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। এসব কেন্দ্রে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোলার সিস্টেমের মাধ্যমে আলোকসজ্জার ব্যবস্থা করা হলেও মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ নেই।

কাপ্তাই জোনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন ও গণভোট চলাকালে দ্রুত তথ্য আদান-প্রদান এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের সুবিধার্থে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা প্রয়োজন। সে কারণে রাজস্থলী আর্মি ক্যাম্পের আওতাধীন বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সর্বাধুনিক স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট ব্যবস্থা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই উদ্যোগের মাধ্যমে দুর্গম এলাকায় নির্বাচন পরিচালনায় প্রযুক্তিগত সহায়তা আরও জোরদার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *