সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন রামুতে সূর্যের হাসির বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার

রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

স্টাফ রিপোর্টার।।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পূর্ব তৈচাকমা পাড়া পাড়াকেন্দ্রে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সমাবেশের আয়োজন করে হেলেন কেলার ইন্টারন্যাশনাল (এইচকেআই), জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাবারাং কল্যাণ সমিতি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রামগড়।

সমাবেশে কমিউনিটি নিউট্রিশন প্রমোটার (সিএনপি) মনিবালা ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য দেন জাবারাং কল্যাণ সমিতির ফিল্ড কো-অর্ডিনেটর ক্যাশেনু চৌধুরী, তৈচাকমা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিজেন্দ্র ত্রিপুরা এবং ফিল্ড কো-অর্ডিনেটর চুপান্তি ত্রিপুরা।

বক্তারা বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো তার স্বাভাবিক বৃদ্ধি, মেধা বিকাশ ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত টিকাদান, নবজাতকের সঠিক পরিচর্যা এবং ছয় মাস বয়সের পর পুষ্টিকর পরিপূরক খাবার শুরু করার পাশাপাশি অন্তত দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় আরও তুলে ধরা হয় মাতৃদুগ্ধ সংরক্ষণের সঠিক পদ্ধতি, শিশুকে সঠিকভাবে দুধ খাওয়ানোর কৌশল, অপুষ্টি প্রতিরোধে মাতৃদুগ্ধের ভূমিকা এবং বয়সভিত্তিক পরিপূরক খাবারের প্রয়োজনীয়তা। বক্তারা বলেন, মাতৃদুগ্ধ শিশুর জন্য সর্বোত্তম, নিরাপদ ও প্রাকৃতিক খাদ্য, যা শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সমাবেশের শেষপর্বে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় শিশুকে সঠিকভাবে মাতৃদুগ্ধ পান করানোর পদ্ধতি সুন্দর ও সাবলীলভাবে প্রদর্শনকারী এক মাকে পুরস্কৃত করা হয়। পরে অংশগ্রহণকারী মায়েদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *