মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র খাগড়াছড়িতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য আটক অসুস্থ কলেজছাত্রীর চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া

লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা

Reporter Name

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় আজ (০৩ আগস্ট ২০২৬) ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি কাঠমিস্ত্রির কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে একটি বসতঘর ও তিনটি ফার্নিচার কারখানা ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি এর নেতৃত্বে লংগদু জোন সদর হতে ০৩ টি বি-টাইপ টহল দল প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জামসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ করে।

লংগদু জোন সর্বপ্রথম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

লংগদু জোনের সময়োপযোগী, সাহসী ও সমন্বিত পদক্ষেপের ফলে আগুনের বিস্তার সীমিত রাখা সম্ভব হয় এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০ লাখ থেকে ১ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ড চলাকালে লংগদু জোনের মেডিকেল দল প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান এবং উদ্ধার কার্যক্রমে সার্বক্ষণিক প্রস্তুত ছিল।

পাশাপাশি লংগদু জোনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা লংগদু জোনের দ্রুত উপস্থিতি, পেশাদারিত্ব ও মানবিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপ না হলে আগুন আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেত। লংগদু জোনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *