সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন রামুতে সূর্যের হাসির বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার

পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ

Reporter Name

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন।

সোমবার (৩ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে পশ্চিম দমদম বায়তুল নুর জামে মসজিদে একটি ১২০ ওয়াটের এমপ্লিফায়ার প্রদান করা হয়।

এ ছাড়া মোল্লাপাড়া মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানায় একটি কাঠের র্যাক, একটি কাঠের টেবিল এবং পাঁচটি প্লাস্টিকের চেয়ার বিতরণ করা হয়। মধ্যনগর আলিম মাদ্রাসায় চার আসনের পাঁচ জোড়া কাঠের বেঞ্চ, একটি কাঠের টেবিল ও পাঁচটি প্লাস্টিকের চেয়ার দেওয়া হয়। পাশাপাশি মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি স্ট্যাবিলাইজার সরবরাহ করা হয়।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)-এর পরিকল্পনায় এ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

সামগ্রী বিতরণ শেষে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ, শিক্ষা উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করায় এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় ইতিবাচক প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *