April 17, 2026, 2:18 am
শিরোনাম :
সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ঘুমধুমে চিকিৎসা সেবা, অনুদান ও উপহার বিতরণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ের দুর্গম জনপদ সিন্দুকছড়ি সেনাবাহিনী জোনের মানবিক স্বাস্থ্যসেবা; বিনামূল্যে চিকিৎসা পেল দেড় সহস্রাধিক মানুষ মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক
Notice :

খাগড়াছড়িতে “পাহাড়ের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরেন্দ্র লাল ত্রিপুরা গ্রন্থের মোড়ক উন্মোচন

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি কর্তৃক প্রকাশিত গবেষণাধর্মী গ্রন্থ “পাহাড়ের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরেন্দ্র লাল ত্রিপুরা”–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী পরিষদের সভাপতি শেফালিকা ত্রিপুরা।

খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ইনস্টিটিউটের আহ্বায়ক জয়া ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, প্রাক্তন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাধন কুমার চাকমা, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, চিটাগাং রাইটার্স ফোরামের সাবেক সভাপতি অংসুই মারমা, আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, লেখক মৃত্তিকা চাকমা ও শিশির চাকমাসহ বিশিষ্ট লেখক, গবেষক ও সাহিত্যিকরা।

ইনস্টিটিউটের নির্বাহী পরিষদের সদস্য অভিধা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থটির সম্পাদক ও গবেষক মুকুল কান্তি ত্রিপুরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সুরেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামের শিল্প-সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, কবি, লেখক, গবেষক, সংগঠক ও সমাজসেবী। ভাষা, সাহিত্য, সঙ্গীত ও সাংস্কৃতিক আন্দোলনে তাঁর অবদান পাহাড়ি সমাজের ইতিহাসে অনন্য।

বক্তারা আরও বলেন, গবেষক মুকুল কান্তি ত্রিপুরার প্রণীত এই গ্রন্থে সুরেন্দ্র লাল ত্রিপুরার জীবন, সাহিত্যকর্ম, সঙ্গীতচর্চা, সাংগঠনিক ভূমিকা ও সমাজচিন্তার বিস্তৃত বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। গ্রন্থটি প্রকাশের মাধ্যমে পাহাড়ের ভবিষ্যৎ প্রজন্ম শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চায় অনুপ্রেরণা পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।