শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাজেক সড়কে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, গোলাগুলিতে আহত ৭ লামায় ৭ বৌদ্ধ বিহার সরকারি খাদ্যশস্য পায়নি, তদন্তের দাবি ঈদগাঁও আধুনিক হাসপাতালের বর্ষপূর্তিতে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৭ শতাধিক রোগী ঈদগাঁওয়ে মহাসড়কের পাশে তিন দিন পড়ে থাকার পর অজ্ঞাত ব্যক্তির মৃত্যু লামায় জমি জবরদখলের অভিযোগে স্থানীয়দের মানববন্ধন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের নেতৃত্ব ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু বাঙ্গালহালিয়ায় কুটির ও তাঁতশিল্প প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২০ জন মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৭ শতাধিক মানুষ বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চেঙ্গী নদীর দুই পাড়ে সম্প্রীতির মিলনমেলা, শেষ হলো পানছড়ির দুর্গোৎসব কাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদে জরাজীর্ণ অবস্থা পূর্ণ সংস্কারের দাবি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা দুর্গাপূজার ছুটিতে পর্যটকে মুখর রাঙামাটি, ভিড় বেড়েছে পর্যটন কেন্দ্রগুলোতে বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা দুর্গম সাঁওতালপাড়ায় সুপেয় পানির ব্যবস্থা করল লক্ষীছড়ি সেনাবাহিনী, উপকৃত হবেন ৬০ জন অবৈধ সেগুন কাঠ জব্দ করল ৫৭ বিজিবি: অসহযোগিতার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে

লক্ষ্মীছড়িতে ১২টি ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

মোবারক হোসেন, লক্ষীছড়ি।।

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার ১২টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে পর্যায়ক্রমে জিপগাড়ির মাধ্যমে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের উদ্দেশে পাঠানো হয়।

এর আগে সোমবার উপজেলার দুর্গম দুইটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। এসব কেন্দ্র হলো— লক্ষ্মীছড়ি ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এবং বর্মাছড়ি ইউনিয়নের ফুতাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। হেলিকপ্টারের মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও ভোটকেন্দ্রে পাঠানো হয়।

নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার-ভিডিপি ও পুলিশ সদস্যদের নিয়ে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে বক্তব্য দেন সহকারী প্রিসাইডিং অফিসার ও লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ। এ সময় উপস্থিত ছিলেন মানিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অমিশ শাহা, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সোহাগ এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ জানান, দুর্গম ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে এবং অন্যান্য কেন্দ্রে সড়কপথে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সন্ধ্যার মধ্যেই সব ভোটকেন্দ্রে সরঞ্জাম পৌঁছানোর কথা রয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য ও ৪ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। পাশাপাশি দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এছাড়া বিজিবির তিনটি টিম ও সেনাবাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকবেন।

নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি নেই বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *