বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সাংবাদিকদের তিন দিনব্যাপী এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা প্রশিক্ষণ শুরু নানিয়ারচরে সেনাবাহিনীর মানবিক সহায়তা খাগড়াছড়িতে লোকাল রেজিলিয়েন্স প্ল্যান নিয়ে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা বিলাইছড়িতে আর্জেন্টিনাুব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের জয় বিলাইছড়িতে বিএনপি-যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাপ্তাইয়ে ৪১ বিজিবির প্লাস্টিক দূষণবিরোধী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে গর্জনিয়ায় ৫০০ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ দীর্ঘদিন পর মহালছড়িতে নতুন ইউএনও যোগদান বাঘাইছড়িতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদে গুইমারায় বিএনপির বিক্ষোভ মিছিল পিডিবিএফের তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার, তদন্ত শুরু বান্দরবানে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন আলীকদমে সেনা জোনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিতরণ ৪ হাজার চারা বাংলাদেশ কি তাদের বাপের? মাতৃভূমির আর এক ইঞ্চি জমিও রোহিঙ্গাদের আবাসনের জন্য নয়

কাপ্তাইয়ের ২২ ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

কাপ্তাই প্রতিনিধি।।

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২২টি ভোটকেন্দ্রে ব্যবহারের জন্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে কাপ্তাই উপজেলা বিআরডিবি কার্যালয় থেকে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়ালের তত্ত্বাবধানে প্রিজাইডিং অফিসাররা ব্যালেট পেপার, সিল, স্বচ্ছ ব্যালেট বাক্স, অমোচনীয় কালি, স্ট্যাম্প প্যাডসহ নির্বাচনী কাজে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নেন।

এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলসহ পুলিশ, আনসার সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল জানান, কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫০ হাজার ৯৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ৪৪১ জন এবং নারী ভোটার ২৪ হাজার ৫১৮ জন।

তিনি আরও জানান, ২২টি ভোটকেন্দ্রের ১০০টি পুলিং বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে দায়িত্ব পালন করবেন ২২ জন প্রিজাইডিং অফিসার, ৯৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৯৮ জন পোলিং অফিসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *