বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র খাগড়াছড়িতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য আটক অসুস্থ কলেজছাত্রীর চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া

কাপ্তাইয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি।।

রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুম ‘কিন্নরী’-তে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য সুদূরপ্রসারী। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে জাতির অগ্রগতির পথে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান রুবেল, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী এবং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, খাদ্য কর্মকর্তা বকতিয়ার উদ্দীনসহ বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা ২৫ মার্চের কালরাত্রিতে সংঘটিত হত্যাযজ্ঞের স্মরণে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *