রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ পানছড়িতে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১০০ রোগী রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ

বিজয়ের দিনে পাহাড়ি জনপদে বিজিবির মানবিক উদ্যোগ

মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি,

থানচি বান্দরবানঃ

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক ১৬ডিসেম্বর শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে ১৬ ডিসেম্বর ২০২৫ বিজয়ের দিনে বান্দরবানের থানচি উপজেলাধীন বলিপাড়া এলাকায় বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচির আওতায় স্থানীয় ৩০০ জন অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ৩০০টি কম্বল বিতরণ করা হয়। শীত মৌসুমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কষ্ট লাঘবের লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি। তিনি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং বক্তব্যে বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি, আর্টিলারি, জোনের অন্যান্য অফিসারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

শীতবস্ত্র প্রাপ্ত উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের কার্যক্রম বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে সৌহার্দ্য, আস্থা ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *